জাতীয়
১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর কড়াইল বস্তিতে আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, নিম্নআয়ের পরিবারের জন্য বিশেষ সহায়তা কর্মসূচির অংশ হিসেবে কড়াইল বস্তিতে এ কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগী পরিবারগুলো নির্ধারিত সহায়তা পাবেন।
এর আগে ১০ মার্চ বগুড়ায় একই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনের কারণে সেই সফর স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, নির্ধারিত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। উপনির্বাচন শেষে নতুন তারিখ ঘোষণা করা হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বগুড়া-৬ আসনে উপনির্বাচন চলমান থাকায় ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো সরকারি কর্মসূচিতে অংশ নিচ্ছেন না।








