ক্যাম্পাস

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠিত

পাবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

পাবিপ্রবি প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর ও ইফতার অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিদায়ী কমিটি নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

গত মঙ্গলবার (৩ মার্চ) সাধারণ সম্পাদক মো: আলফি সানির সঞ্চালনায় ও সভাপতি এমরান হোসেন তানিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কনভেনশন হলে অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।


‎এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।


বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নজরুল ইসলাম বলেন, পাবিপ্রবি প্রেসক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানায়। একজন সাংবাদিকের প্রধান শক্তি হলো সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই একজন প্রকৃত সাংবাদিকের পরিচয়। আমি নতুন এই কমিটির সফলতা কামনা করছি।


‎এসময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: রাশেদুল হক, আরেক উপদেষ্টা অধ্যাপক ড. মীর হুমায়ুন কবির, প্রেসক্লাবের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, হল প্রভোস্ট ও বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন


সম্পর্কিত খবর