ক্যাম্পাস

জাবিতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবিতে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


রবিবার (৮ মার্চ) শহীদ সালাম-বরকত হল অফিসের ছাদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হলের প্রভোস্ট, আবাসিক শিক্ষক, প্রক্টর, ট্রেজারার, ওয়ার্ডেন ও হলের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন শহীদ সালাম বরকত হল সংসদের ভিপি মেহবুব মারুফ ও জিএস মাসুদ রানা পাইলট মিস্টু সহ সংসদের নেতাকর্মীরা।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, শহীদ সালাম-বরকত হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ। এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান হাবীব, সাকিব আহমেদ, জাহিদ হাসান, শরিফুল রোমান সহ একাধিক শাখা ছাত্রদলের নেতাকর্মী।


অনুষ্ঠানে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলিফ বলেন, গত বছরের মতো এ বছরও রমজান মাসে শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। এই সম্প্রীতি ও সহযোগিতার মনোভাব বজায় থাকলে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখা সম্ভব হবে।


হল শাখা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার। আজকের এই পবিত্র ইফতার ও দোয়া মাহফিলে আমরা মহান আল্লাহর দরবারে আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, শহীদ সালাম-বরকত হলের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তুলতে তারা বদ্ধপরিকর।


শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও ইফতার অনুষ্ঠানের আয়োজক মো. হাবিবুর রহমান আসিফ বলেন, শহীদ সালাম-বরকত হল ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ট্রেজারার, হল প্রভোস্টসহ সকল শিক্ষক, সাংবাদিক ও সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া কামনা করছি।


সম্পর্কিত খবর