ক্যাম্পাস
আজ থেকে বন্ধ জবি ক্যাম্পাস

ইউজিসি আদেশ মোতাবেক বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী ৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।
রবিবার (৮ মার্চ) উপাচার্য অধ্যাপক রেজাউল করিম এর আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন এর স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।
ছুটির নোটিশে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামী ৯ মার্চ সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার।
নোটিশে আরো বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ হতে ০৮ই মার্চ ৩৭,০০,০০০০.০৭৮.১৯.০০১.২০২২-৬২ সংখ্যক স্মারকের পত্রের পরিপ্রেক্ষিতে আগামী ৯ মার্চ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে এবং গত ২১ জানুয়ারির জবি/প্রশা-৩২(১)/২০০৭/৩২৯ সংখ্যক স্মারকমূলে ছুটির নোটিশ বলবৎ থাকবে।








