ক্যাম্পাস
আজ থেকে ২৮ মার্চ পর্যন্ত জাবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

পূর্বের নোটিশ অনুযায়ী ১০ মার্চ থেকে শ্রেণিকার্যক্রম বন্ধের কথা থাকলেও দেশব্যাপী জ্বালানি সংকট মোকাবেলা আজ ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।
রোববার (৮মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এতে স্থগিত হয়েছে কয়েকটি বিভাগের চলামান চূড়ান্ত পরীক্ষা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ০৮ মার্চ ২০২৬ তারিখ রাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ০৮ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্তের আলোকে ০৯ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৮ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা (উইকেন্ড প্রোগ্রামসহ) বন্ধ ঘোষণা করা হয়েছে।
তবে নির্দেষণা মেনে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা রাখা হবে এবং আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ থেকে ২৬ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।








