ক্যাম্পাস

জাবিতে নবাব সলিমুল্লাহ হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

জাবিতে নবাব সলিমুল্লাহ হল ছাত্রদলের ইফতার মাহফিল অনুষ্ঠিত- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবাব সলিমুল্লাহ হল ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


সোমবার (৯ মার্চ) ওই হলের ডাইনিং রুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হল ছাত্রদলের সভাপতি সৌরভ মৃধা, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ রিমন, হল সংসদের ভিপি ইবনে শিহাব, শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য আমিনুল ইসলাম বাবু, জহিরুল ইসলাম সহ অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


নবাব সলিমুল্লাহ হল ছাত্রদলের সভাপতি সৌরভ মৃধা বলেন, পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। আজকের এই ইফতার মাহফিল কেবল একসাথে খাবার গ্রহণ নয়, বরং নবাব সলিমুল্লাহ হলের সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার একটি প্রয়াস।


তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের এই হল যেন মেধা ও মনন চর্চার একটি নিরাপদ স্থান হয়, সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। আজকের এই ইফতারের বরকতে আমরা মহান আল্লাহর কাছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনা করছি।


সম্পর্কিত খবর