জাতীয়
এবারের বই মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজনে মোরাল প্যারেন্টিং

অমর একুশে বই মেলায় ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে মোরাল প্যারেন্টিং পরিবার। মূলত সমাজ গঠনে অবদান রাখার উদ্দেশ্যেই তাদের এ আয়োজন বলছেন আয়োজকরা। প্রতিবছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর নির্বাচনের কারণে দেরিতে শুরু হয়েছে এ বছরের উৎসব। গত ২৬ ফেব্রুয়ারি থেকে বইমেলা শুরু হয়ে চলবে ১৫ মার্চ পর্যন্ত। এবারের বইমেলায় অংশগ্রহণ করছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রকাশনা স্টল রয়েছে। আর এই ব্যতিক্রমী স্টলটি বাংলা একাডেমি প্রাঙ্গনের ৪৮৪ নম্বর মোরাল প্যারেন্টিং পরিবার। মোরাল চাইল্ড, মোরাল প্যারেন্ট এবং ক্যাম্পাস গার্ডিয়ানদের লেখা বই প্রদর্শনী ও বিক্রয় করার জন্যই এ স্টল।
সরোজমিনে দেখা যায়, বাংলা একাডেমিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বই স্টলের পাশে অবস্থিত মোরাল প্যারেন্টিং পরিবারের স্টল। স্টলে রয়েছে সকলের অংশগ্রহণের জন্য দুটি কর্নার। একটি বিশাল বই এর ফটো কর্নার এবং অন্যটি নৈতিক সমাজ গঠনে সাধারন মানুষের পরামর্শ/মতামত সংগ্রহ কর্নার। মোরাল চাইল্ডরা অবস্থান করছেন স্টলে।
মোরাল প্যারেন্টিং পরিবার স্টলের সদস্য ইমরান হোসাইন বলেন, বাংলা একাডেমির বইমেলা আমাদের দেশের সাহিত্য ও সংস্কৃতির এক বড় মিলনমেলা। এই মেলায় ‘মোরাল প্যারেন্টিং পরিবার’-এর স্টল রাখতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের প্রকাশিত বইগুলোতে মূলত মোরাল চাইল্ড ও মোরাল প্যারেন্টদের জীবনের সংগ্রামের গল্প, আত্মউন্নয়নের ভাবনা এবং নৈতিক মূল্যবোধের বিষয়গুলো উঠে এসেছে।
মোরাল প্যারেন্টিং-এর প্রতিষ্ঠাতা ড. মাহবুবুর রহমান স্যারের একটি ইনোভেটিভ উদ্যোগ হিসেবে এখানে একটি সুন্দর ফটো ফ্রেম করা হয়েছে, যেখানে দর্শনার্থীরা উৎসাহের সাথে ছবি তুলছেন। এতে স্টলটিতে একটি প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে এবং মানুষ আরও বেশি আগ্রহ নিয়ে আমাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারছেন। বইমেলার এই আয়োজনে অংশ নিতে পেরে আমরা সত্যিই গর্বিত ও অনুপ্রাণিত।
উল্লখ্য, যারা টাকার অভাবে পড়াশোনা ছাড়তে বাধ্য হয় তাদেরকে একজন মানুষের সঙ্গে যুক্ত করে ‘Moral Parent’ আর ঐ স্টুডেন্ট হবে তার Moral Child সৃষ্টি করে কার্যক্রম পরিচালনা হলো Moral Parenting। বর্তমানে সারাদেশে ১৫৭০ মোরাল চাইল্ড আছে; আর দেশ ও প্রবাস মিলিয়ে আমাদের মোরাল প্যারেন্ট সংখ্যা প্রায় ৬০০ আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ ক্যাম্পাস গার্ডিয়ান ৯৬ জন। যার দ্বারা এই মোরাল প্যারেন্টিং কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।








