জাতীয়
তেলের সংকট দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে শত শত গাড়ি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফিলিং স্টেশনগুলোতে তেলের সংকট দেখা দিয়েছে। তেল নিতে বিভিন্ন স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছে শত শত গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন গাড়িচালক ও সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ না থাকায় স্টেশনগুলোতে তেলের সংকট তৈরি হয়েছে। তেল পাওয়ার আশায় সকাল থেকেই প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল নিয়ে চালকেরা লাইনে দাঁড়িয়ে থাকছেন।
অনেক চালক অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক সময় তেল পাওয়া যাচ্ছে না। এতে তাদের সময় ও ভোগান্তি দুটোই বাড়ছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, তেল সরবরাহ স্বাভাবিক হলেই পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। তবে সংকট কাটাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।








