ক্যাম্পাস
জবি চিন্তকের নেতৃত্বে মারুফ-রিতিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চিন্তকের ২০ সদস্যবিশিষ্ট নির্বাহী পর্ষদ ঘোষণা করা হয়েছে। যেখানে সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শামসুল আলম মারুফ এবং নির্বাহী সম্পাদক নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আবেদীন রিতিকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে,গত বুধবার (১১ মার্চ) চিন্তকের সাবেক সম্পাদক ইভান তাহসীব এবং শামসুল আলম মারুফ এর সভাপতিত্ব চিন্তকের সদস্যদের উদ্যোগে একটি সাংগঠনিক সভায় এ বিশেষ পর্ষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নব নির্বাচিত নির্বাহী পর্ষদের অন্যন্য সদস্যরা হলেন, সহকারী-সম্পাদক আলাউদ্দীন আজাদ, জোয়ান অফ আর্ক, সালমান সাদ; ব্যবস্থাপনা-সম্পাদক তাবিয়া তনিমা; সদস্য খিজির আল সিফাত, তাজওয়ারুল ইসলাম, আফিকা লেবিন মৌমি, সায়্যিদা মুবাশ্বিরা, নাজিব মাহমুদ, অপূর্ব পাল, রেমি চাকমা, রিদি জাফরাত, কামরুল হাসান তুষার, সিদ্ধার্থ কুমার রায়, মাহিন হাসান, শাহরিয়ার আদিব, নির্জনা প্রমি, মং হাই নু মারমা।
এ সম্পর্কে চিন্তকের নব নির্বাচিত সম্পাদক শামসুল আলম মারুফ বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের বুদ্ধিবৃত্তিক সংকট থেকেই প্ল্যাটফর্ম হিসেবে চিন্তকের যাত্রা এবং জন্মলগ্ন থেকেই নানান প্রক্রিয়ায় এই প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক পরিসরকে বিকশিত করার লক্ষ্যে কাজ করে গিয়েছে। ম্যাগাজিন প্রকাশ, পাঠচক্র, সাংস্কৃতিক আয়োজন, সিনেমা প্রদর্শনীসহ আরো নানান আয়োজন হয়েছে শিক্ষার্থী এবং শিক্ষকদের গণচাঁদার ভিত্তিতে। যা ক্যাম্পাসে এক অনন্য নজির সৃষ্টি করেছে। এসব কিছুর মধ্য দিয়ে চিন্তিকের যে সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাকে পূরণ করতে এই নির্বাহী পর্ষদ ব্যাপক ভূমিকা রাখবে এবং আগামী দিনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক চিন্তা ও মানবিক মূল্যবোধকে বিকশিত করতে সকল ধরনের প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করবে।"








