জাতীয়
বেশি নেওয়ার সুযোগ নেই, বেশি ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে। তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই; নির্ধারিত ভাড়া নেওয়া হবে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং কোনো সংকট নেই। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাড়ি ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।








