জাতীয়

ঈদে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে বিআরটিএ’র জরুরি নির্দেশনা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঈদে গাড়ি চলাচল নিয়ন্ত্রণে বিআরটিএ’র জরুরি নির্দেশনা- খবরের থাম্বনেইল ফটো

ঈদুল ফিতর উপলক্ষে গণপরিবহন ও মালবাহী যান চলাচল সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সোমবার জারি করা এই বিজ্ঞপ্তিতে তিনটি মূল নির্দেশনা দেওয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে তিন দিন করে, অর্থাৎ ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।


তবে গুরুত্বপূর্ণ রাস্তার দুপাশে পার্কিং করা যাবে না। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল পণ্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন এ বিধিনিষেধের বাইরে থাকবে।


যানবাহন চলাচল নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে যে কোনো প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের হটলাইন নম্বর ১৬১০৭-এ যোগাযোগ করা যাবে। এছাড়া মোবাইল নম্বর: ০১৫৫০০৫১৬০৬ ও ০১৫৫০০৫৬৫৭৭-এও যোগাযোগ করা যাবে।


সম্পর্কিত খবর