জাতীয়
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮:৩০টায়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেছেন, মুসল্লিদের জন্য জাতীয় ঈদগাহে ঈদের নামাজের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সোমবার সকাল সাড়ে ৮টায়।
জাতীয় ঈদগাহ পরিদর্শনকালে প্রশাসক জানান, প্রায় ৩৫ হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবেন। যেহেতু আবহাওয়া গরম, তাই ঈদগাহের কিছু অংশে শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা থাকবে। সব মুসল্লির জন্য অজুখানাসহ নারীদের আলাদা প্রবেশপথ, ভ্রাম্যমাণ টয়লেট ও প্রাথমিক চিকিৎসার সুবিধা নিশ্চিত করা হয়েছে।








