ক্যাম্পাস

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছেন গোবিপ্রবির অনিক

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড পাচ্ছেন গোবিপ্রবির অনিক - খবরের থাম্বনেইল ফটো

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের রোভার অনিক কুমার সাহা দেশের রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ সম্মান ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনীত হয়েছেন। একই সঙ্গে তিনিই প্রথমবারের মতো গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া রোভার।


রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর থেকে প্রকাশিত পরিচালক (প্রোগ্ৰাম) মোসা: মাহফুজা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।


২০২৪ সালের জাতীয় পর্যায়ে যাচাই বাছাই শেষে সারাদেশে পুরস্কারের জন্য মোট পাঁচজন রোভার মনোনীত হয়েছেন। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্ৰুপ থেকে রোভার অনিক কুমার সাহা। অন্য চারজন হলেন মথাক্রমে রোভার মোসা: ফাতেমাতুন জোহুরা (ঢাকা বিশ্ববিদ্যালয়), রোভার লিজন পাল (ঢাকা বিশ্ববিদ্যালয়), রোভার মোঃ সজিব আলী (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এবং রোভার অর্চি ঘোষ (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)।


প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য মনোনীত হওয়ায় অনুভূতি প্রকাশ করে রোভার অনিক কুমার সাহা বলেন,"প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা আমার জীবনের একটি গর্বের মুহূর্ত। এই অর্জনের জন্য সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জানাই, যিনি আমাকে এই পথচলায় শক্তি, ধৈর্য ও সাহস দিয়েছেন। এই অর্জন শুধু আমার একার নয়; আমার চলার পথে যারা আমাকে উৎসাহ, সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এটি আমার প্রিয় বিশ্ববিদ্যালয়ের অর্জন, এবং গোপালগঞ্জ জেলা রোভার এর অর্জন। সকলের আশীর্বাদ ও ভালোবাসা কামনা করি।"


এ বিষয়ে গোপালগঞ্জ জেলা রোভার স্কাউটের সম্পাদক মো.জুবাইর আল মাহমুদ বলেন," প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়াড হচ্ছে রোভার স্কাউটদের জন্য সর্বোচ্চ অর্জন। আমারও স্বপ্ন ছিল এটা অর্জন করার,লগবই লিখেছিলাম। অনেক চেষ্টা করছিলাম কিন্তু আমি পাইনি। তবে অনিক পেয়েছে এটা অনেক আনন্দের বিষয়। অনেকেই সিস্টেমিক পদ্ধতি না জেনেই রোভারিং করে, শুধুমাত্র স্বেচ্ছাসেবী হিসেবে। সেখান থেকে সিস্টেমিক রোভারিং করে গোপালগঞ্জ জেলা থেকে,এই ভার্সিটি থেকে এই প্রথম একজন পিআরএস অ্যাওয়াড অর্জন করেছে এবং তার ইউনিট লিডার হিসেবে আমি থাকতে পেরে চমৎকার অনুভূতি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নাহ। সে অন্যদের জন্য একজন আদর্শ হিসেবে,অনুপ্রেরণা হিসেবে থাকবে। তাকে দেখে আমাদের রোভাররা আরও অনুপ্রাণিত হবে। সেই সাথে আমাদের জেলা রোভার এগিয়ে যাবে এবং আমাদের ভার্সিটির সুনাম বয়ে নিয়ে আসবে।এই আশাবাদ ব্যক্ত করছি।"


উল্লেখ্য, রোভার স্কাউট একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন, যার কার্যক্রম বিশ্বের প্রায় সব দেশেই পরিচালিত হচ্ছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এই সম্মানজনক অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন। তরুণদের নেতৃত্বগুণ বিকাশ, স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে সমাজসেবা এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


সম্পর্কিত খবর