ক্যাম্পাস
আগের প্রশাসনকে ছাড় দেইনি, এই প্রশাসনকেও দিবো না: রাকসু জিএস আম্মার

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে রাবির আগের প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি। আর এই প্রশাসনকেও ছাড় দেব না। এটা আমার ওয়াদা বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু'র) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার।
সোমবার (১৬ মার্চ) গভীর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এক স্ট্যাটাসে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আম্মার লিখেছেন , “আজ একটা জিনিস লিখে দিয়ে যাই, আগামীতে যদি এই ভিসি মহোদয়গণ নিজেদের কাজ ঠিকমতো করেন, তাহলে অচিরেই তারা ‘জামায়াতি ভিসি’ তকমা পাবেন। তাদের অগ্রীম অভিনন্দন।
তিনি আরও লিখেন, “জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় যারা সাহসিকতার সঙ্গে ক্যাম্পাসের দায়িত্ব নিয়েছিলেন, তাদের প্রতি তিনি আজীবন কৃতজ্ঞ।”
রাকসু'র সাবেক সভাপতি অধ্যাপক ড. সালেহ হাসান নকীবের ভূমিকার কথা উল্লেখ করে আম্মার লেখেন, “রাকসু সভাপতি হিসেবে জনাব সালেহ হাসান নকীব স্যার নির্বাচন আয়োজন করে এবং ফান্ডের হিসাব বুঝিয়ে দিয়ে একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন।”
রাকসু' র বিষয়ে তিনি লিখেছেন, “আগামী বছর নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা কোনোভাবেই পুনর্বহাল করা যাবে না।”
বর্তমান প্রশাসনের উদ্দেশে করে তিনি লিখেছেন, “রাবির বিগত প্রশাসনকে আমি ন্যূনতম ছাড় দেইনি। এই প্রশাসনকেও ছাড় দেব না, এটা আমার ওয়াদা।”








