জাতীয়

ঢাকায় ঈদে নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকায় ঈদে নিরাপত্তা জোরদার, স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান- খবরের থাম্বনেইল ফটো

ঢাকায় আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বলেছেন, যে কোনো এলাকায় নতুন বা অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আনাগোনা, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখা দিলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে।


তিনি জানান, সীমিত জনবল সত্ত্বেও পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তবে জনসচেতনতা এবং জনগণের সম্পৃক্ততা অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কমিশনার আরও বলেন, সন্দেহজনক আচরণ দেখা গেলে স্থানীয়রা পরিচয় ও উদ্দেশ্য জানতে চেষ্টা করতে পারেন এবং প্রয়োজনে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পারেন।


সম্পর্কিত খবর