জাতীয়
বিরোধীদল জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ স্থাপন করবে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিরোধীদল জনগণের কল্যাণে কাজ করে উদাহরণ স্থাপন করতে পারে।
মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুরে স্থানীয় দুঃস্থ পরিবারের মধ্যে ফুড প্যাকেট বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশের ওপর আধিপত্যবাদ চাপানো হবে এমন কিছু তারা মেনে নেবেন না।
তিনি জানান, অতীতে বাংলাদেশের জনগণের জন্য চীনের দেওয়া উপহার কিছু হাইজ্যাক করা হয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন, চীন আগের চেয়ে আরও বেশি বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে।
জামায়াত নেতা তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের মানুষের প্রয়োজনে যে কোনো উদ্যোগ নিতে প্রস্তুত থাকলেও জানান।








