জাতীয়
বিরোধীদলীয় নেতা সরকারি বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন

রাজধানীর মিন্টোরোড ২৯ নম্বর সরকারি বাসভবনটি বিরোধীদলীয় নেতার জন্য প্রস্তুত করা হচ্ছে। জানা গেছে, ঈদুল ফিতরের দিন এখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শুভেচ্ছাবিনিময় করবেন।
সূত্র মতে, ডা. শফিকুর রহমান সকাল ১১:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত কূটনীতিকদের সঙ্গে এবং বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
মঙ্গলবার বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনের প্রস্তুতি পরিদর্শন করেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
ড. আব্দুল মান্নান জানান, বাসভবনটি প্রায় প্রস্তুত হয়েছে এবং ঈদের আগে জামায়াত আমির সেখানে উঠবেন এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী শুভেচ্ছা বিনিময় করবেন বলে আশা করা হচ্ছে।








