জাতীয়

ঈদে দু-একটি পরিবহন ভাড়া কম নিচ্ছে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঈদে দু-একটি পরিবহন ভাড়া কম নিচ্ছে- খবরের থাম্বনেইল ফটো

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদ যাত্রায় কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ২০–৩০ টাকা কম নিচ্ছে।


বুধবার (১৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর গাবতলীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন এবং বাসগুলো সময়মতো ছেড়ে যাচ্ছে।


সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দূরপাল্লার সব গাড়িতে পর্যাপ্ত জ্বালানি তেল দেওয়া হচ্ছে। যমুনা সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে গতকাল মঙ্গলবার ৩২ হাজার গাড়ি বেশি চলাচল করছে।


তিনি বলেন, গাবতলী বাস টার্মিনালে সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেয়া হচ্ছে। কোনো ধরনের যানযট নেই এবং যে, দুই-তিনটি অভিযোগ আসছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত খবর