জাতীয়

স্বাধীনতার পর কোনো সরকারের পক্ষে এক মাসে এত সাফল্য অর্জন করা সম্ভব হয়নি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

স্বাধীনতার পর কোনো সরকারের পক্ষে এক মাসে এত সাফল্য অর্জন করা সম্ভব হয়নি- খবরের থাম্বনেইল ফটো

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, স্বাধীনতার পর কোনো সরকার এক মাসের মধ্যে বর্তমান সরকারের মতো সাফল্য অর্জন করতে পারেনি।


মঙ্গলবার বরিশাল নগরীর গির্জা মহল্লা এলাকার এ.কে. স্কুল মাঠে রাজনীতিবিদ ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত নিজ উদ্যোগে এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।


রহমাতুল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র অল্প সময়ের মধ্যেই সরকার জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে একাধিক কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করেছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমানো এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ফল পাওয়া শুরু হয়েছে। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে সরকার মানবিক উদাহরণ স্থাপন করেছে।


তিনি আরও উল্লেখ করেন, সহজ শর্তে কৃষি ঋণ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করছে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, সরকারের এ ধারা অব্যাহত থাকলে দেশ আরও এগিয়ে যাবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে।


কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবায়দুল হক চান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আব্দুল হক ফরাজী, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য রাজনৈতিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর