ক্যাম্পাস
জাবির শেরে বাংলা হলে ঝুলছে শিক্ষার্থীর লাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শেরে বাংলা এ কে ফজলুল হক হলের ( পূর্বের বঙ্গবন্ধু হল) ৪১৩ নম্বর রুমে পাখার সাথে ফাসঁ লাগিয়ে ঝুলে আছেন এক শিক্ষার্থীর লাশ প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে হলের শিক্ষার্থীরা প্রথমে একটি লাশ ঝুলে থাকতে দেখে। পরবর্তী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জানালে হল প্রভোস্টসহ অনেকে সেখানে উপস্থিত হয়।
ফাঁস লাগিয়ে ঝুলে থাকা শিক্ষার্থীর নাম অরুপ রতন কনিস্ক। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ৫০ ব্যাচের (২০২০-২১সেশন) শিক্ষার্থী।
হল প্রভোস্ট অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রান্তিক জানান, "শিক্ষার্থীরা লাশটি দেখতে পেয়েছে, আমরা এখনো লাশ নামাইনি। পুলিশ এসেছে, এখন তারা লাশটি নামাবে। বিস্তারিত পরে কথা বলবো।"








