ক্যাম্পাস

ঈদে শিক্ষার্থী ও জরুরি সেবাকর্মীদের জন্য চারটি খাসি কিনল বেরোবি প্রশাসন

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদে শিক্ষার্থী ও জরুরি সেবাকর্মীদের জন্য চারটি খাসি কিনল বেরোবি প্রশাসন- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন ঈদ উপলক্ষে আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থী, জরুরি ও নিরাপত্তা সেবায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্য এবং ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চারটি খাসি ক্রয় করেছে।


বৃহস্পতিবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।


তিনি জানান, ঈদের সময় হলে অবস্থানরত আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি জরুরি ও নিরাপত্তা সেবায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যদের কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ব্যবস্থার আওতায় থাকবেন।


রেজিস্ট্রার আরও বলেন, “সবাইকে নিয়ে একটি উৎসবমুখর ঈদ উদযাপন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। এজন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।”


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, “আমরা সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করব। সকালে নাশতা এবং দুপুরের খাবারও একসঙ্গে করা হবে। ক্যাম্পাসে যারা নিরাপত্তা দায়িত্বে থাকবেন এবং যেসব শিক্ষক ক্যাম্পাসে ঈদ করবেন, সবাইকে নিয়ে সম্মিলিতভাবে ঈদের নামাজ আদায় ও ঈদের আনন্দ ভাগাভাগি করা হবে।”


সম্পর্কিত খবর