ক্যাম্পাস
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল আউয়ালের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল আউয়াল।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম, সাধনা, আত্মশুদ্ধি ও তাকওয়ার অনুশীলনের পর মুসলিম উম্মাহর মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।
তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, ঈদ আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা বহন করে। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্যসহ বাংলাদেশের সব মানুষকে তিনি ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
রবিউল আউয়াল বলেন, ঈদের এই পবিত্র মুহূর্তে সব অভিমান, হিংসা ও বিভেদ ভুলে গিয়ে পারস্পরিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে হবে। পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সমাজের অবহেলিত ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলে ঈদের আনন্দ হবে পূর্ণ ও পরিপূর্ণ। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে একটি সুখী স্ব-নির্ভর বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সবশেষে তিনি আবারও দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”







