ক্যাম্পাস

দেশনেত্রীহীন প্রথম ঈদেও খালেদা জিয়ার আদর্শে রাজপথে থাকার অঙ্গীকার

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

দেশনেত্রীহীন প্রথম ঈদেও খালেদা জিয়ার আদর্শে রাজপথে থাকার অঙ্গীকার- খবরের থাম্বনেইল ফটো

“দেশনেত্রীহীন প্রথম ঈদ—তবুও রাজপথে জাগ্রত খালেদা জিয়ার আদর্শ” শীর্ষক এক বার্তায় গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহসভাপতি নবীনুর রহমান নবীন।


শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই ঈদ শুধু আনন্দের নয়, বরং বেদনারও। কারণ এটি এমন এক ঈদ, যেখানে তাদের প্রিয় দেশনেত্রী খালেদা জিয়াকে স্মরণ করতে হচ্ছে অনুপস্থিতির বেদনা নিয়ে।


বিবৃতিতে নবীনুর রহমান নবীন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; তিনি ছিলেন আপসহীন সংগ্রামের প্রতীক এবং গণতন্ত্র রক্ষার এক সাহসী কণ্ঠ। দীর্ঘ সময় মামলা, হামলা, কারাবরণ এবং রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো মাথা নত করেননি। বরং প্রতিটি সংকটময় সময়ে তিনি গণতন্ত্রকামী মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন।


ছাত্রদলের রাজনীতির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই খালেদা জিয়ার আদর্শ, দৃঢ়তা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তাকে রাজনৈতিকভাবে অনুপ্রাণিত করেছে। ঈদের আনন্দঘন মুহূর্তেও তার অনুপস্থিতি গভীর শূন্যতা তৈরি করছে বলেও উল্লেখ করেন তিনি।


বিবৃতিতে তিনি আরও বলেন, ইতিহাস প্রমাণ করে যে নেতা চলে গেলেও তার আদর্শ কখনো বিলীন হয় না। খালেদা জিয়ার দেখানো পথ এবং গণতান্ত্রিক আন্দোলনের ধারা আজও রাজপথের সংগ্রামে প্রেরণা জোগায়।


এ সময় তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনের ধারা অব্যাহত রাখতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।


বিবৃতির শেষে নবীনুর রহমান নবীন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে তার জন্য জান্নাতুল ফেরদৌস প্রার্থনা করেন।


সম্পর্কিত খবর