ক্যাম্পাস

ঈদের নামাজে ইমামতি করলেন জবি উপাচার্য

জবি প্রতিনিধি

শেয়ারঃ

ঈদের নামাজে ইমামতি করলেন জবি উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন।


শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।


এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের মুসল্লিরা জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


সবশেষে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।


সম্পর্কিত খবর