জাতীয়
রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহায়তা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সমস্যার টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
শনিবার (২১ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে কক্সবাজারের পেকুয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের পর শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এরপর তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করেন।
মন্ত্রী পরে উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন। এসময় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
স্বরাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে বৈশ্বিক প্রতারণা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বেও আলোকপাত করেন।
প্রসঙ্গত, তিন দিনের সফরে শুক্রবার রাতেই কক্সবাজারে আসেন মন্ত্রী। বিমানবন্দর থেকে তিনি হিলটপ সার্কিট হাউস হয়ে পেকুয়ায় নিজের গ্রামের বাড়িতে যান। এ সময় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।








