জাতীয়

দুর্ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পাঠাল জামায়াত, আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দুর্ঘটনায় নিহতদের লাশ বাড়িতে পাঠাল জামায়াত, আহতদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা- খবরের থাম্বনেইল ফটো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ঘটে যাওয়া ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় নিহতদের লাশ তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দিয়েছে জামায়াতে ইসলামী। দলটির কুমিল্লা মহানগরী শাখা এই দায়িত্ব পালন করেছে। পাশাপাশি, আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্বও নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।


দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, এবং মহানগরীর সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেল।


মাওলানা এ টি এম মাসুম বলেন, “দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মাধ্যমে শোকাহত পরিবারগুলোর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।”


কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধে রেল ক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি।”


এই সময় নেতৃবৃন্দ আহতদের উন্নত ও সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রশাসনের সঙ্গে সমন্বয় করেছেন। চিকিৎসা কার্যক্রম তদারকির জন্য ন্যাশনাল ডক্টরস ফোরামের (NDF) একটি টিম সার্বক্ষণিক সমন্বয় করছে। তিনি দ্রুত সুস্থতার কামনা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।


সম্পর্কিত খবর