জাতীয়

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ- খবরের থাম্বনেইল ফটো

ঈদের ছুটি শেষে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই বৈঠক শুরু হবে, যেখানে সভাপতিত্ব করবেন স্পিকার (অব.) মেজর হাফিজ উদ্দিন আহমদ।


গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। এটি সংসদের জন্য গুরুত্বপূর্ণ কমিটি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা করবে। কমিটি নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনটি বাতিল হবে। পর্যালোচনার পরে এসব বিষয়ের ওপর বৈঠকে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


উল্লেখ্য, ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেছিলেন। সংসদের ৩০ কার্যদিবসের মধ্যে এসব অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বাধ্যতামূলক।


সম্পর্কিত খবর