জাতীয়

চাহিদা বেড়ে যাওয়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

চাহিদা বেড়ে যাওয়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর- খবরের থাম্বনেইল ফটো

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে হঠাৎ করে তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক সংকট দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত মজুত রয়েছে।


মঙ্গলবার সকালে সচিবালয়ে, ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, চাহিদা বাড়ার কারণে তেলের সংকট দেখা দিয়েছে, কিন্তু জনগণ নিশ্চিন্ত থাকতে পারেন। তিনি সবাইকে অতিরিক্ত তেল সংগ্রহ না করার আহ্বান জানান।


জ্বালানি মন্ত্রী আরও বলেন, প্রয়োজনমতো সবাই তেল পাবেন এবং শঙ্কার কোনো কারণ নেই। যদি মানুষ প্রয়োজনের অতিরিক্ত তেল না নেয়, তাহলে সরবরাহ স্বাভাবিক থাকবে। তিনি উল্লেখ করেন, তেলের দাম বাড়ানোর বিষয়ে কাজ করছে এনার্জি রেগুলেটরি কমিশন, তবে সরকার এখনো তেলের দাম বাড়ায়নি।


সম্পর্কিত খবর