জাতীয়

জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বৃদ্ধি

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

জেট ফুয়েলের দাম লিটারে ৯০ টাকা বৃদ্ধি- খবরের থাম্বনেইল ফটো

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের যাত্রীবাহী বিমানগুলিতে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় ৯০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে নতুন দাম কার্যকর হবে। অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১১২.৪১ টাকা থেকে বেড়ে ২০২.২৯ টাকা হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে ৮৯.৮৮ টাকা বা প্রায় ৮০ শতাংশ।


আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৭৩৮৪ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে ১.৩২১৬ মার্কিন ডলার নির্ধারিত হয়েছে, যা প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধির সমান।


বিইআরসির কর্মকর্তারা জানিয়েছেন, নতুন দাম নির্ধারণের সময় বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারকে বিবেচনায় রাখা হয়েছে। নতুন এই মূল্য আগামী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।


সম্পর্কিত খবর