ক্যাম্পাস

মায়ের পর লাশ মিলল জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নের

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

মায়ের পর লাশ মিলল জাবি শিক্ষার্থী রাইয়ান ও তার ভাগ্নের- খবরের থাম্বনেইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)–এর অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রাইয়ান ও তার ছোট ভাগ্নের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এর আগে একই ঘটনায় তার মায়ের মরদেহ উদ্ধার করা হয়। রাইয়ানের বড় বোন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজবাড়ী সদর হাসপাতাল–এ রাইয়ান ও তার ভাগ্নের মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্য ও সহপাঠীরা।


জানা যায়, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় একই বাসে রাইয়ানের মা, বড় বোন ও ভাগ্নে উপস্থিত ছিলেন।


এর আগে বুধবার (২৫ মার্চ) রাইয়ানের মায়ের মরদেহ উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় তার বড় বোনকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকে রাইয়ান ও তার ভাগ্নে দীর্ঘ সময় নিখোঁজ ছিলেন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।


রাইয়ানের মামা আওয়াল আনোয়ার জানান, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় জীবন বাঁচাতে হুড়োহুড়ির মধ্যে কোনোভাবে বাস থেকে বের হতে পারেন রাইয়ানের বোন ডা. সাবা। তবে রাইয়ান, তার মা এবং ছোট্ট ভাগ্নে বের হতে পারেননি।


এই ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর