জাতীয়
বাস দুর্ঘটনায় অবহেলা থাকলে তা খতিয়ে দেখা উচিত: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় বাস ডুবিতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, “ঘটনার অভিঘাতে আমরা বাকরুদ্ধ ও স্তম্ভিত। এতোগুলো যাত্রী নিয়ে একটি বাস নদীতে ডুবে যাচ্ছে—এ দৃশ্য দেখে আমরা শিউরে উঠেছি। যাত্রীদের পরিণতি ভেবে কম্পিত হয়েছি।”
চরমোনাই পীর নিহতদের জন্য আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা প্রার্থনা করেন এবং আহত ও হতবাক পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, “এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে, এখানে কারও অবহেলা বা পদ্ধতিগত কোনো সমস্যা ছিল কিনা তা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি।”







