ক্যাম্পাস

জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, তথ্য চেয়ে প্রশাসনের গণবিজ্ঞপ্তি

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি ক্যাম্পাসের সামনে বাস থেকে চাঁদাবাজি, তথ্য চেয়ে প্রশাসনের গণবিজ্ঞপ্তি- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে পাবলিক বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগের ঘটনায় তদন্তে নেমেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সংশ্লিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছে।


সোমবার (৩০ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে থেকে পাবলিক বাস হতে চাঁদা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে। উক্ত বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কারও কাছে যদি কোনো তথ্য বা ভিডিও ক্লিপ থাকে, তবে তা নিম্নস্বাক্ষরকারীর নিকট সরবরাহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।”


এতে আরও উল্লেখ করা হয়, তথ্য বা ভিডিও প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। সংশ্লিষ্ট তথ্য বা ভিডিও জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত।


সম্পর্কিত খবর