ক্যাম্পাস

৬০ দিনের মধ্যেই দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চান রাবি’র নতুন উপাচার্য

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

৬০ দিনের মধ্যেই দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে চান রাবি’র নতুন উপাচার্য- খবরের থাম্বনেইল ফটো

৬০ দিনের মধ্যেই শিক্ষার্থীদের জন্য ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।


মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের অবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।


উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্রি ও দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রদানের বিষয়ে ইউজিসি চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। এ জন্য ৬০ দিনের একটি ডেডলাইন নির্ধারণ করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো, এই সময়সীমার আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তা নিশ্চিত করা।


তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো—যারা ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের বিভিন্ন সেবা প্রদান করে—সেগুলো আমি পরিদর্শন করছি। এসব সেবা কীভাবে চলছে, কতটা কার্যকর এবং শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হচ্ছে কি না—এসব বিষয়ই আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।


তিনি আরও বলেন, হলে অবস্থানকারী ও একাডেমিক ভবন ব্যবহারকারী শিক্ষার্থীদের ইন্টারনেট সেবা নিয়ে কিছু অসন্তুষ্টি রয়েছে। তারা মানসম্মত ইন্টারনেট সেবা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যেহেতু আইসিটি সেন্টার এ দায়িত্বে রয়েছে, তাই প্রশাসনের কাছে জানতে চেয়েছি কীভাবে দ্রুত এসব সমস্যা সমাধান করা যায়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করা হবে।


সম্পর্কিত খবর