ক্যাম্পাস

অফিস ফাঁকি: বেরোবিতে ২২ কর্মকর্তা-কর্মচারীকে সতর্কতা

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

অফিস ফাঁকি: বেরোবিতে ২২ কর্মকর্তা-কর্মচারীকে সতর্কতা- খবরের থাম্বনেইল ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকা ও দায়িত্বে অবহেলার অভিযোগে বিভিন্ন দপ্তরের ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করা হয়েছে।


মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী।


ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস গত রোববার (২৯ মার্চ) উপাচার্য নিজেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও আবাসিক হল পরিদর্শন করেন। এ সময় কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পাওয়া গেলে তাদের কাছ থেকে লিখিত ব্যাখ্যা নেওয়া হয় এবং পরবর্তীতে সতর্ক করা হয়।


এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সকল সরকারি কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা সকাল ৯টায় পরিদর্শনে গিয়ে বিভিন্ন দপ্তরে অনেককে পাইনি। সাড়ে ৯টা পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যেও যারা অফিসে আসেননি, তাদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর