ক্যাম্পাস
চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস আগামী ৩ মে শুরু হবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৩তম সভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও ইনস্টিটিউটে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ আগামী ৩ মে ২০২৬ (রোববার) নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের উদ্যোগে একই দিন নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।







