ক্যাম্পাস
জবিতে নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, জকসুর তাৎক্ষণিক হস্তক্ষেপে সমাধান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসার দারোয়ানের অসদাচরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নেতারা।
বুধবার (৩ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ১৬তম আবর্তনের এক শিক্ষার্থীর সঙ্গে তার বাসার দারোয়ান অসদাচরণ করেন বলে জানা যায়। বিষয়টি জানার পরপরই জকসুর প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং ভুক্তভোগীর চাহিদা অনুযায়ী স্থানীয়দের সহায়তায় ঘটনার সমাধান করেন।
জকসুর সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “ক্যাম্পাস কিংবা ক্যাম্পাসের বাইরে আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ভবিষ্যতেও এ ধরনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্নে জকসু কোনো ধরনের আপস করবে না এবং প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।







