জাতীয়

অন্য কেউ সরকারে এলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

অন্য কেউ সরকারে এলে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না: চিফ হুইপ- খবরের থাম্বনেইল ফটো

অন্য কোনো দল সরকারের এলে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।


শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত ‘নারী স্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যাবহার আইন শক্তিশালী করার প্রয়োজনীয়তা’ শীর্ষক নীতি সংলাপে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি।


চিফ হুইপ বলেন, ‘সমগ্র পৃথিবীতে জ্বালানি তেলের দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে বাড়ানো হয়নি। অন্য কোনো দল সরকারে এলে দাম বাড়ানো ছাড়া কোনো উপায় ছিল না।’


প্রয়োজনের চেয়ে দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও সামলানো যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দুই লাখ মেট্রিকটন তেল মজুত রয়েছে। আরও দুই লাখ তেল আসছে। পত্রিকা খুললে ১০টার মধ্যে ৯টিই নেতিবাচক খবর দেখা যায়। ইতিবাচক খবর নেই।’


ধূমপান নিয়ন্ত্রণের বিষয়ে নুরুল ইসলাম বলেন, ‘একজন ধূমপান করলে ১০ জন আক্রান্ত হন। মানবসম্পদ ছাড়া আমাদের কোনো সম্পদই নাই। তাই মানুষগুলোকে বাঁচাতে হলে সিগারেটের ব্যবহার কমাতে হবে।’


ই-সিগারেটেরর বিষয়েও নেতিবাচক প্রচারণার মাধ্যমে পরোক্ষভাবে বিস্তৃতি বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘সভা সেমিনারের চেয়ে দায়িত্বশীলদের কাছে বার্তা পৌঁছে সমাধান করতে হবে।’


বিএনপি সরকার অনেক আগেই তামাকদ্রব্য নিয়ন্ত্রণে প্রচার ও বিপণন বন্ধে সবচেয়ে কার্যকর ভূমিকা রেখেছে বলেও দাবি করেন চিফ হুইপ।


সম্পর্কিত খবর