ক্যাম্পাস

জবি ভিসি’স গবেষণা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নিস্তার জাহান কবীর

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জবি ভিসি’স গবেষণা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক নিস্তার জাহান কবীর- খবরের থাম্বনেইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩–২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।


বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ তথ্য জানানো হয়।


জানা যায়, ২০২৩ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জার্নাল International Journal of Arab and Muslim-এ প্রকাশিত তাঁর গবেষণা প্রবন্ধ “They are us’: Orientalist perspective challenged in New Zealand newspapers’ coverage”–এর জন্য তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।


বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, তাঁর এ অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।


আগামী ৮ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় জেএনইউ কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশেষ অতিথি হিসেবে ট্রেজারার উপস্থিত থাকবেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।


সম্পর্কিত খবর