ক্যাম্পাস

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে রাকসু'র মতবিনিময় সভা

রাবি প্রতিনিধি

শেয়ারঃ

নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে রাকসু'র মতবিনিময় সভা - খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর চতুর্থ অধিবেশন এবং নবনিযুক্ত উপাচার্য ও রাকসু'র সভাপতি অধ্যাপক ড. ফরিদুল ইসলাম-এর সঙ্গে রাকসু নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৪ এপ্রিল) বিকাল ৪ টায় উপাচার্যের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় রাকসু'র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরেন এবং স্ব স্ব বিভাগের মাসিক কর্মপরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করেন। এসব প্রস্তাবনা বাস্তবায়নে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


মতবিনিময় সভায় রাকসু প্রতিনিধিরা পরবর্তী রাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, আবাসিক হলসমূহে সিট সংকট নিরসন ও আবাসন সমস্যার সমাধান, হল ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়ন, সাধারণ শিক্ষার্থীদের জন্য ডাইনিংয়ে ভর্তুকি প্রদানসহ ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক প্রস্তাবনা ও দাবি জানান।


এছাড়াও পরিবেশ ও সমাজকল্যাণ, বিশ্ববিদ্যালয়ের বাসসমূহের নামকরণ, বিতর্ক ও সাহিত্য, সংস্কৃতি, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা বিষয়ক প্রস্তাবনার বিষয়ে আলোচনা করেন।


সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে সকল পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।


এসময় সভায় আরো উপস্থিত ছিলেন রাকসু'র সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ অন্যান্য সম্পাদক, সহ-সম্পাদক এবং নির্বাহী সদস্যবৃন্দ।


সম্পর্কিত খবর