ক্যাম্পাস
জাস্ট রোবো সোসাইটির নেতৃত্বে ইমন-জসিম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোবো সোসাইটি-এর নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতিয়ার রহমান ইমন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জসিম উদ্দীন।
রবিবার (৫ এপ্রিল) ছাত্র-পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি নাফিউল্লাহ খান সিয়াম ও সাজিদ সালাহউদ্দিন; যুগ্ম সম্পাদক মো. তানভীর হাসান; সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ইসলাম সিয়াম; যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হাওলাদার; কোষাধ্যক্ষ তাজীদুল ইসলাম মিথুন; সহকারী কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল; কর্পোরেট ও অফিস সম্পাদক শিহাব কামাল সৌরভ; সহকারী কর্পোরেট ও অফিস সম্পাদক খালেদা ইয়াসমিন মিম; মানবসম্পদ ও জনসংযোগ সম্পাদক রাফসান জানি ওকসন; প্রকল্প ব্যবস্থাপনা সম্পাদক মাহিন সরকার; ইভেন্ট ও ওয়ার্কশপ সম্পাদক তামজিদ হাসান; যুগ্ম ইভেন্ট ও ওয়ার্কশপ সম্পাদক সাইদা সাইমা অর্চি; আইটি ও কনটেন্ট ডেভেলপমেন্ট সম্পাদক সোহানুর রহমান; যোগাযোগ ও প্রচার সম্পাদক রাগিব ইশরাক।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মিল্টন মিস্ত্রি, মো. আহাদ আলী, রুহুল আমিন, কানিজ ফাতেমা, সাইফুল ইসলাম এবং শরিফুল হক।
নবনির্বাচিত সভাপতি ইফতিয়ার রহমান ইমন বলেন, “প্রযুক্তির এই যুগে রোবোটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের লক্ষ্য হবে উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি ও সৃজনশীলতার বিকাশ। আমরা ওয়ার্কশপ, প্রকল্প ও প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়াব এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। সবার সহযোগিতায় এই পথচলা সফল হবে বলে আশা করি।”
সাধারণ সম্পাদক জসিম উদ্দীন বলেন, “যবিপ্রবি একাডেমিক ও গবেষণায় এগিয়ে থাকলেও প্রযুক্তি চর্চায় এখনো অনেকটা পিছিয়ে। তাই আমরা প্রযুক্তিনির্ভর এক্সট্রা-কারিকুলার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে কাজ করছি। ইতোমধ্যে এক বছরের পরিকল্পনা করা হয়েছে। আশা করি, এটি ইতিবাচক প্রভাব ফেলবে।”







