ক্যাম্পাস

উইলির ‘টপ সাইটেড আর্টিকেল’ স্বীকৃতি পেলেন বেরোবি অধ্যাপক ড. ফেরদৌস রহমান

বেরোবি প্রতিনিধি

শেয়ারঃ

উইলির ‘টপ সাইটেড আর্টিকেল’ স্বীকৃতি পেলেন বেরোবি অধ্যাপক ড. ফেরদৌস রহমান- খবরের থাম্বনেইল ফটো

আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠান Wiley & Sons থেকে ‘টপ সাইটেড আর্টিকেল’ স্বীকৃতি পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।


তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন।


প্রকাশনা প্রতিষ্ঠানটির তথ্যমতে, ২০২৪ সালে প্রকাশিত ড. ফেরদৌস রহমানের চারটি গবেষণা নিবন্ধ নিজ নিজ ক্ষেত্রে সর্বাধিকবার তথ্যসূত্র হিসেবে উদ্ধৃত হওয়ায় তিনি এ স্বীকৃতি অর্জন করেন। এর মধ্যে একটি Computational Chemistry, দুটি Advanced Theory and Simulation এবং একটি Advanced Photonic Research জার্নালে প্রকাশিত হয়েছে।


সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে।


স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়ায় ড. ফেরদৌস রহমান বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সদস্য হিসেবে এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আমি চাই, গবেষণার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আরও এগিয়ে যাক।”


তিনি গবেষণায় সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “ড. ফেরদৌসের এই অর্জন আমাদের জন্য গর্বের। আমি আশা করি, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য গবেষকরাও এই ধারাবাহিকতা বজায় রাখবেন।”


তিনি আরও জানান, ভালো জার্নালে গবেষণা প্রকাশে তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে ডিন অফিস থেকে প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য ফান্ডিং কার্যক্রমও চলমান।


সম্পর্কিত খবর