ক্যাম্পাস

অভিযোগ–পাল্টা অভিযোগে স্থগিত জাকসুর গণভোট বিষয়ক সেমিনার

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

অভিযোগ–পাল্টা অভিযোগে স্থগিত জাকসুর গণভোট বিষয়ক সেমিনার- খবরের থাম্বনেইল ফটো

ভিপি আব্দুর রশিদ জিতু এবং সমাজসেবা সম্পাদক আহসান লাবিবের অভিযোগ–পাল্টা অভিযোগের প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) কর্তৃক আয়োজন করা হতে যাওয়া গণভোট বিষয়ক সেমিনার স্থগিত করা হয়েছে।


বুধবার (৮ এপ্রিল) রাত ১১টায় জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।


ফেসবুক ফটোকার্ডে বলা হয়, “ফলপ্রসূ আয়োজনের স্বার্থে জাকসু কর্তৃক আয়োজিত আগামীকালের অনুষ্ঠিতব্য ‘গণভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ’ শীর্ষক সেমিনার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সেমিনারটির পরিবর্তিত তারিখ শীঘ্রই সবাইকে জানানো হবে।”


এর আগে ৮ এপ্রিল জাকসুর ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে আজ (৯ এপ্রিল) বিকাল ৩টায় সেমিনার আহ্বানের কথা জানানো হয়েছিল। পোস্টের পর একই দিন দুপুরে ভিপি জিতু অভিযোগ করেন, পূর্ব আলোচনা ছাড়া জাকসু গোষ্ঠীগত স্বার্থে সেমিনারটি আয়োজনের চেষ্টা করেছে। পাল্টা পোস্টে সমাজসেবা সম্পাদক লাবিব দাবি করেন, সেমিনার বিষয়ে সর্বপ্রথম আলোচনা হয়েছে ভিপির সঙ্গে।


সম্পর্কিত খবর