জাতীয়

দেশ বহিঃদেশীয় প্রভাবমুক্ত হতে পারছে না

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

দেশ বহিঃদেশীয় প্রভাবমুক্ত হতে পারছে না- খবরের থাম্বনেইল ফটো

জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ পরিচালনায় স্লোগানের সঙ্গে বাস্তবায়নের মিল নেই। আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না দেশ।


শনিবার বেলা ১১টার দিকে ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব: উত্তরণের উপায় শীর্ষক সেমিনার’ তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, সমাজ চলছে গোজামিলের মধ্য দিয়ে। আমরা অতীত থেকে কোনো শিক্ষা নেই না। মনে রাখবেন, পাপ বাপকেও ছাড়ে না।


জামায়াত আমির আরও বলেন, সরকারি দলের বক্তব্য শুনলে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে। রাজনৈতিক সিন্ডিকেটের কারণেই দেশে তেলের সংকট তৈরি হয়েছে।


সম্পর্কিত খবর