ক্যাম্পাস

মাজারে হামলা ও সুফি শামীম হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

শেয়ারঃ

মাজারে হামলা ও সুফি শামীম হত্যার প্রতিবাদে জাবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

কুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, সুফি শামীমকে হত্যা এবং সারাদেশে মবের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর' নামের জাবির একটি প্লাটফর্ম।


সোমবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।


এসময় তারা 'মব সন্ত্রাসের বিরুদ্ধে, গড়ে তোলো আন্দোলন', 'মাজারে হামলা কেন?', 'পীর শামীমদের খুনিদের অবিলম্বে গ্রেফতার কর' প্লেকার্ড নিয়ে অবস্থান করেন।


দুর্বার আদির সঞ্চালনায় জাবি শাখা ছাত্রইউনিয়নের প্রচার সম্পাদক আনিকা তাবাসসুম ফারাবী বলেন, "কুষ্টিয়ায় পীর শামিমের ওপর পুলিশের উপস্থিতিতে যে হামলা হয়েছে, তা কোনোভাবেই ‘মব হামলা’ নয়; এটি একটি পরিকল্পিত ও সংগঠিত হত্যাকাণ্ড। সাম্প্রতিক সময়ে এ ধরনের ঘটনা বারবার ঘটছে, যেখানে নির্দিষ্ট একটি গোষ্ঠী ভিন্নমত বা ভিন্ন পরিচয়ের মানুষকে টার্গেট করে আক্রমণ করছে। শাহবাগসহ বিভিন্ন স্থানে শুধু চেহারা বা পরিচয়ের ভিত্তিতে মানুষকে চিহ্নিত করে হামলার ঘটনাও ঘটেছে, যা দেশের সামাজিক নিরাপত্তা ও সহনশীলতার জন্য মারাত্মক হুমকি।"


তিনি আরও বলেন, "একটি নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও এ ধরনের সহিংসতা অব্যাহত থাকা গণতন্ত্রের জন্য লজ্জাজনক। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে যেতে না পারে, সে জন্য সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশে যেখানে সেখানে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানাই।"


সম্পর্কিত খবর