ক্যাম্পাস

উৎসবমুখর পরিবেশে চবিতে বৈশাখী শোভাযাত্রা

চবি প্রতিনিধি

শেয়ারঃ

উৎসবমুখর পরিবেশে চবিতে বৈশাখী শোভাযাত্রা- খবরের থাম্বনেইল ফটো

নতুন বছরকে বরণ করে নিতে বর্ণিল সাজে ও উৎসবের আমেজে মুখর ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস। বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চারুকলা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি কাটাপাহাড় সড়ক হয়ে জারুলতলায় গিয়ে শেষ হয়।


শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, নান্দনিক প্ল্যাকার্ড এবং ঐতিহ্যের প্রতীক পেঁচা, মাছ ও ঘোড়ার মোটিফ নিয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়। ঢাকের তালে তালে ‘এসো হে বৈশাখ’সহ নানা স্লোগানে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ.এফ.এম. আল ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, চারুকলা ইনস্টিটিউটের পরিচালক তাসলিমা আকতারসহ বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


সম্পর্কিত খবর