ক্যাম্পাস

ঢাবিতে ছাত্রদলের বৈশাখী উৎসব আয়োজন

ঢাবি প্রতিনিধি

শেয়ারঃ

ঢাবিতে ছাত্রদলের বৈশাখী উৎসব আয়োজন - খবরের থাম্বনেইল ফটো

বাংলাদেশি কৃষ্টি-সংস্কৃতির উদযাপনের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘বৈশাখী উৎসব ১৪৩৩’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।


মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ২টা থেকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী তামী প্রমুখ।


বৈশাখী উৎসবের মূল আকর্ষণ হিসেবে এ সময় ঐতিহ্যবাহী পুতুলনাচ, লাঠিখেলা, বায়োস্কোপ, নাগরদোলা এবং বাউল গান ও জারি-সারি গানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, “আমাদের নিজস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার রয়েছে। এগুলো শেষ হবার না। আমাদের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে আবারও নতুন রূপে ঢাবির বুকে প্রতিষ্ঠা করতে চাই।”


তিনি আরও বলেন, ‘ইট-কাঠের বাইরেও একটি আলাদা জগৎ রয়েছে। সেটিকেই আমরা শিক্ষার্থীদের সাথে নতুন করে মিলবন্ধন ঘটাতে চাই। আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর জন্যই আজকের এই আয়োজন।’


সম্পর্কিত খবর