ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষণিকা বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত- খবরের থাম্বনেইল ফটো

রাজধানীর মগবাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাস ক্ষণিকা দুর্ঘটনায় পড়েছে।


এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন।


বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


দুর্ঘটনাকবলিত বাসে থাকা শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন জানান, ঢাবির ‘ক্ষণিকা’ বাসটি এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তিনি বলেন, “আমি বাসেই ছিলাম। আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি।”


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, প্রাথমিকভাবে ৭–৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।


ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ জানান, ডাকসু নেতারা হাসপাতালে উপস্থিত থেকে আহতদের চিকিৎসা সহায়তা নিশ্চিত করছেন।


সম্পর্কিত খবর