ক্যাম্পাস
ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরার লক্ষ্যে স্মারকলিপি প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে “Dhaka University Support for Students with Disabilities (DUSSD)” এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে যে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাসে প্রবেশযোগ্যতা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।
উপস্থাপিত সুপারিশসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:
(১) ক্যাম্পাসে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা।
(২) শিক্ষার্থীদের সহায়তায় জাতীয় সংস্থার সঙ্গে কার্যকর সহযোগিতা বৃদ্ধি।
(৩) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
(৪) একাডেমিক ভবনসমূহে র্যাম্প, লিফট ও প্রবেশযোগ্য ওয়াশরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
(৫) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অফিসিয়াল ডাটাবেজ ও আর্কাইভ প্রতিষ্ঠা।







