ক্যাম্পাস

জকসু’র গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি

জবি প্রতিনিধি

শেয়ারঃ

জকসু’র গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ কর্মশালার সফল সমাপ্তি- খবরের থাম্বনেইল ফটো


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর উদ্যোগে ১০ টি অনলাইন ক্লাসের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ ক্লাস শেষ হয়েছে।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) অনলাইন ক্লাসের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্স শেষ হয়।


জানা যায়, ৮ মার্চ উদ্ভোধনী ক্লাস দিয়ে শুরু হয়। ২৫৫ জন শিক্ষার্থী এতো অংশগ্রহণ করেন। ১০ টি অনলাইন ক্লাসের মাধ্যমে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এর রেজিস্ট্রেশন ফি ছিল ২০০ টাকা এবং যে শিক্ষার্থী যত শতাংশ ক্লাসে অংশগ্রহণ করেছে, তাদেরকে তত শতাংশ টাকা স্কলারশিপ দেওয়া হয়।


এ বিষয়ে জকসু কার্যনির্বাহী সদস্য মোঃ মেহেদী হাসান বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া এগিয়ে থাকা সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের ডিজাইন সেন্স ও স্কিল ডেভেলপ করার লক্ষ্যেই আমি এই বেসিক টু ইন্টারমিডিয়েট গ্রাফিক্স ডিজাইন কোর্সের আয়োজন করেছি। আমরা তাদের একটি ভালো বেসিক দিতে পেরেছি, এখন তারা চাইলে এটাকে ক্যারিয়ারে রূপ দিতে পারবে।


তিনি আরও বলেন, সামনের দিকে জকসুর পক্ষ থেকে সফট স্কিলের উপর কোর্স নামানোর পরিকল্পনা আছে। এছাড়াও আইইএলটিএস কোর্স, ভিডিও এডিটিং কোর্স, রিসার্চ মেথডোলজি কোর্সসহ আরো কিছু ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনা রয়েছে।


সম্পর্কিত খবর