ক্যাম্পাস

মাঝরাতে ভিসির পদত্যাগের দাবিতে গোবিপ্রবিতে মানববন্ধন

গোবিপ্রবি প্রতিনিধি

শেয়ারঃ

মাঝরাতে ভিসির পদত্যাগের দাবিতে গোবিপ্রবিতে মানববন্ধন- খবরের থাম্বনেইল ফটো

মাঝরাতে প্রশাসনিক ভবনের মানববন্ধন করেছে বামপন্থী ৭ শিক্ষার্থী

বেসরকারি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান সার্চলাইটে প্রচারিত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য ও উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আনীত অভিযোগের দ্রুত তদন্ত এবং ঘটনা সত্যি হলে দ্রুত বিচার দাবি ও প্রশাসনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়ে মাঝরাতে মানববন্ধন করেছে বামপন্থী ৭ শিক্ষার্থী।


শনিবার (১৮ এপ্রিল) রাত ১২ টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিলেও পরবর্তীতে তারা মানববন্ধন করে অনুষ্ঠান শেষ করেন।


এ সময় বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন ছাত্রগণমঞ্চের নেতা নিঘাদ রোদ্র বলেন, একাধিকবার দুর্নীতির তথ্য সামনে এসেছে। একপক্ষ দুর্নীতির অভিযোগ করে অপরপক্ষ এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এরকম বিভিন্ন পক্ষের মধ্যে পরে ছাত্রদের অবস্থা দুর্দশাগ্রস্ত। আমার ডিপার্টমেন্ট ৫ শিক্ষক দিয়ে ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে এবং কোনো ল্যাব সহকারী নাই। সারাদিন শিক্ষকের ৫-৬ কোর্সের ক্লাস নিতে হয়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে শিক্ষক সংকটের প্রতিফলন ঘটেছে শিক্ষার মানে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ে আছে, যার দায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।


সম্পর্কিত খবর